Archive

November 29th, 2011

আমার ক্যামেরা চুরি যাওয়ার কাহিনি ও একটি ভ্রমণের গল্প।

সুমাদ্রী এর ছবি
লিখেছেন সুমাদ্রী (তারিখ: মঙ্গল, ২৯/১১/২০১১ - ৬:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[ বড় লেখা পড়তে যাদের অনীহা তারা লেখাটা এড়িয়ে যেতে পারেন।]
নীল দানিয়ুব আর কাল দানিয়ুবের সঙ্গমস্থল


ডেথ ইজ বিউটিফুল

চরম উদাস এর ছবি
লিখেছেন চরম উদাস (তারিখ: মঙ্গল, ২৯/১১/২০১১ - ৬:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডাক্তার বন্ধু কামরুল বদরুলের হাত চেপে ধরে বললেন, আর মাত্র ছয় মাস।
বদরুল ক্ষেপে গিয়ে বলে, ফাতরামির আর জায়গা পাস না? পরক্ষণেই বুঝতে পারে এটা ফাতরামি না জীবনের পরম সত্য।
হাত ছেড়ে ডাক্তার বলে, যা ব্যাটা যা জিলে তেরি জিন্দেগী।
বদরুল আবারও ক্ষেপে গিয়ে বলে,
- জিন্দেগীই তো শেষ।
- ইয়ে মাত সোচ জিন্দেগিমে কিতনে পাল হ্যাঁয়, ইয়ে সোচ কিতনে পাল ম্যায় জিন্দেগী হ্যাঁয়।


উর্দূ ভাষার ট্র্যাজেডি

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৯/১১/২০১১ - ১:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১৯৮৩ সালে শিল্পী ফকির আলমগীর আমার অটোগ্রাফের খাতায় লিখে দিয়েছিলেন,

ইতিহাস বাউলের মতো ক্ষমাশীল নয়।

খাতাটা হারিয়ে গেছে, অটোগ্রাফ শিকারের নেশাও ফুরিয়ে গেছে। কিন্তু সেদিনের সেই কথাটা আজও হঠাৎ হঠাৎ করেই মনে জেগে ওঠে। এটাই আসলেই বাস্তবতা।


বিজ্ঞানের ভাষা সার্বজনীন! আমাদের প্রয়োজন ‘বিজ্ঞান শেখা’ ‘বিজ্ঞানের ভাষা শেখা’ নয়।

মাহমুদ.জেনেভা এর ছবি
লিখেছেন মাহমুদ.জেনেভা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৯/১১/২০১১ - ১:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্লাসে বেশ কয়জন বিদেশি ছাত্রছাত্রীর সাথে গল্প হল কাল [২৭.১১.২০১১] এদের অনেকেই নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়ে । প্রথমে ভেবেছিলাম ওরা সোশাল সায়েন্স কিংবা পলিটিক্যাল সায়েন্স পড়তে এসেছে এক সেমিস্টারের জন্য। কফি খেতে খেতে ব্রায়ান নামে একজনের সাথে গল্প হল। সে যা বলল তা হচ্ছে [url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1957/bovet-bio...


| ঘড়ায়-ভরা উৎবচন…|১৯১-২০০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২৮/১১/২০১১ - ১০:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই সিরিজে কোন সতর্কতা নেই। কারণ এইখানে কোন সংবেদনশীল বিষয় নেই। সেগুলো নাহয় অন্য পর্বের জন্যেই তোলা থাক।
তবে একটা বিষয় আজ আবার নতুন করে উপলব্ধি হলো কোন এক কার্য-কারণ সম্পর্ক খুঁজতে গিয়ে, যা আজই ফেসবুক স্ট্যাটাসে গেঁথে রেখেছি নব্য উৎবচন হিসেবে : ছাগল হওয়ার বিশাল সুবিধা হলো, ছাগলামি করতে আগে থেকে কোন প্রমাণপত্র পেশ করতে হয় না।

তবে এই সিরিজের সাথে ছাগলের কোন সম্পর্ক নেই !


পারী ১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৮/১১/২০১১ - ৮:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্কুলে অথবা কলেজ়ে পড়ার সময় কোন ক্লাসে যেন অন্নদাশঙ্কর রায় এর লেখা প্রবন্ধ পড়ে প্যারিস এর প্রতি একটা টান জন্মে গিয়েছিল।এত সুন্দর বর্ণনা ছিল যে মনে হচ্ছিল চোখের সামনে সব দেখতে পাচ্ছি।চিন্তা করতাম কবে যাব সেখানে,রাস্তা ধরে ঘুরে বেড়াব, ক্যাফেটেরিয়াতে বসে আড্ডা দিব!


তীর্থের কাক ১৩

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: সোম, ২৮/১১/২০১১ - ৭:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কুবুদ্ধিগুলি দেয় কারা?

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ২৮/১১/২০১১ - ৭:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুহম্মদ বিন তুঘলক নির্বোধ ছিলেন না। ভারতবর্ষে নির্বোধ সুলতানের পক্ষে ছাব্বিশ বছর দিল্লির সুলতানাত শাসন করা সম্ভব কোনো কালেই ছিলো না। তর্কশাস্ত্রে সুপণ্ডিত বহুভাষী এই শিল্পী সুলতান যুদ্ধের ময়দানেও কুশলী ছিলেন। সাম্রাজ্য চালাতে আর বাড়াতে গেলে যে নৃশংসতার প্রয়োজন হয়, তা-ও তাঁর ছিলো। কিন্তু মুহম্মদ বিন তুঘলকের গুণের কথা বাঙালির মুখে মুখে ফেরে না, ফেরে তাঁর প্রশাসনিক খামখেয়ালের গল্পই, বাগধারায় যাকে আমরা বলি তুঘলকি কাণ্ড।


November 28th

ছুটির দিনে ইউং এর সাথে

বন্দনা এর ছবি
লিখেছেন বন্দনা [অতিথি] (তারিখ: সোম, ২৮/১১/২০১১ - ১২:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]সক্কালবেলায় এসেই আমার ল্যাব-মেট আমাকে বলে বসলো, ‘কি ব্যাপার তুমি কি মুসলিম হয়ে গেলা হঠাৎ করে’। আমি তো ওর কথা শুনে যারপরনাই আকাশ থেকে পড়লাম। তারপর নিজের পরিধেয় বস্ত্রের দিকে তাকিয়ে আমার হুশ হোল, মনে মনে বললাম ও আচ্ছা। কথা বলবো কি বলবোনা এই দ্বিধা কাটিয়ে উঠে একটু ভয়ে ভয়েই খোনা গলায় সকালের প্রথম বাক্যটা বলে ফেললাম। আমার এহেন কণ্ঠ শুনে ইউং বেচারি যারপরনাই চমকে উঠে লাফ দিতে বা