Archive - জ্যান 1970

তারিখ
  • সব
  • জ্যান
  • ফেব
  • মার্চ
  • এপ্র
  • মে
  • জুন
  • জুল
  • আগ
  • সেপ
  • অক্টো
  • নভ
  • ডিস
  • সব
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
ধরন

February 21st

'বাংলা' জিনিসটা কি?

দুর্দান্ত এর ছবি
লিখেছেন দুর্দান্ত (তারিখ: সোম, ২০/০২/২০১২ - ৬:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আইচ্চা কয়েন তো দেহি, বাংলা খাওন কুন্ডা?

আমি জানি, আফনে কইবেন ভাত আর মাছের ঝাল।

আইচ্চা, এইবার বলেন, মাছের ঝাল কি দিয়া বানায়?

আফনে বলবেন, কেন? মাছ তো থাকেই, সাথে থাকে হলুদ মরিচ পিয়াজ আর তেল, এসব। তবে আর কিছু না থাক, বেশ করে কাঁচা লংকা নাইলে সে আবার কেমনধারা মাছের ঝাল?


February 20th

দুষিত ক্যাম্পাস, ছাত্র-অছাত্র রাজনীতি এবং ভবিষ্যতের বাংলাদেশ

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: সোম, ২০/০২/২০১২ - ৪:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক্লাস এইটের বার্ষিক পরীক্ষার পর এক ইঁচড়ে পাকা বন্ধু বলছিল এবার ক্লাস নাইনে উঠবো তারপর 'লাইন' করবো। 'লাইন' করা মানে প্রেম করা সেটা শিখলাম ওইদিন। শেখার কোন বয়স নেই। নাইনে উঠে লাইন করার ভাগ্য না খুললেও টেনে উঠে আরেকটা শিক্ষা পেলাম। এবার আরেকজনকে বলতে শুনলাম, কলেজে উঠলে নাকি স্বাধীন। ইচ্ছেমতো ক্লাস ফাঁকি দেয়া যায়। রোলকল করা হয় ঠিকই স্কুলের মতো বেতিয়ে ক্লাস করানো হয় না। যেদিন ইচ্ছে যাবি যেদিন ইচ্ছে যাব


নারী, মদ, জুয়া কিংবা রেসের ঘোড়া

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: সোম, ২০/০২/২০১২ - ২:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]দুপুরে ভাত খাওয়ার পর থেকে মাথায় কেমন জানি একটা চিনচিন করে ব্যথা করে। গত দুইদিন ধরে একনাগারে বাসায় শুয়ে বসে দিন কাটাচ্ছি। একবার ভাবি, একটু বাইরে গিয়ে ঘুরে আসি। পরে আবার ভাবি, থাক। এরপর বেরোই। নিচে নামার সময় দেখি বাইরের কলাপসেবল গেটটা তালা দেয়া। নীচতলায় এক নতুন ভাড়াটে এসেছে। কলাপ্সেবল গেট খোলা-বন্ধের ব্যাপারে সে খুব সিরিয়াস। গেট খুলে তালা না লাগিয়ে বেরিয়ে যাই। পেছন থেকে গেট বন্ধ করার আওয়াজ


দেশে বিদেশেঃ পাবলিক বাস

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: সোম, ২০/০২/২০১২ - ১০:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশে বাস ড্রাইভার (এবং ট্রাক ড্রাইভার) কে ডাকা হয় ওস্তাদ। ওস্তাদ অর্থাৎ দক্ষ, সুনিপুন, পটু। কোন একটি বিষয়ে অগাধ পান্ডিত্যের অধিকারী। চলাচলের প্রায় অনুপযুক্ত কিছু যানবাহন নিয়ে ঢাকাসহ সমগ্র বাংলাদেশ পাঁচ টনের রাস্তায় এরা যে ধুন্দুমার কান্ড লাগিয়ে দেয় এতে তাদের ওস্তাদ না ডেকে উপায় নেই।


জৈবিক বুদ্ধিমত্তার নিরিখে কৃত্রিম বুদ্ধিমত্তা

নীল রোদ্দুর এর ছবি
লিখেছেন নীল রোদ্দুর [অতিথি] (তারিখ: সোম, ২০/০২/২০১২ - ১০:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]মানুষ এই পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে মানুষ অনেক উন্নত একথা সত্যি হলেও বিস্ময়কর ভাবে আমাদের মস্তিষ্কটিই আমাদের কাছে বিরাট একটি বিস্ময় রয়ে গেছে। আমরা এখনো জানতে পারিনি, ঠিক কি ঘটছে মস্তিষ্কের অভ্যন্তরে। আকাশের তারা দেখে যতটা ভাবনায় ডুব দিয়েছি, তার চেয়েও বিস্ময়কর ব্যাপার কিভাবে আমরা ভাবছি? কিভাবে শিখছি, কিভাবে সৃষ্টি করছি শিল্পের সব বিমূর্ত ধারণা?


একটি আপেলের ক্রন্দন

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ২০/০২/২০১২ - ৩:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একদিন কিছু কান্নারত মুখ হাটছে দেখি
আমার পিছু পিছু
কোন এক বিকেলে নির্জন পথে একলা পেয়ে
ওরা টান্‌ দিয়েছিল আমাকে
খুব জোরে হাত ধরে
পথের পাথরে বসে আমিও কেঁদেছিলাম
ওদের সঙ্গে
ফুলেরা পড়ছিল পাথরে ঝরে

করুণ এক কান্না যেন কোথা থেকে আসে
বৃষ্টির শব্দের মতো
আমাকে তুমুল ভিজিয়ে দিতে
আসে কুয়াশার জাল বিছিয়ে বিছিয়ে
আমি যেন পলাতক
আমাকে ধরে নিতে
আসে পৌরাণিক নায়িকার মতো
প্রেমের নূপুর পায়ে


February 19th

ঘুরান্তিস - পয়লা পর্বঃ কান্তজির মন্দির আর নয়াবাদ মসজিদ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/০২/২০১২ - ১২:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

মির্জাপুর বাস স্ট্যান্ড, দিনাজপুর।


১৯৭১

মেহবুবা জুবায়ের এর ছবি
লিখেছেন মেহবুবা জুবায়ের [অতিথি] (তারিখ: রবি, ১৯/০২/২০১২ - ৭:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পর্ব > দ্বিতীয় পর্ব > তৃতীয় পর্ব > চতুর্থ পর্ব > পঞ্চম পর্ব > ষষ্ঠ পর্ব > সপ্তম পর্ব > অষ্টম পর্ব > নবম পর্ব > দশম পর্ব > একাদশ পর্ব

শবেবরাতের কয়েকদিন পর একদিন খুব সকালবেলা একটা চটের বাজারের ব্যাগ নিয়ে লালু মামা (আমার ছোট খালার দেবর) আমাদের বাসায় এসে হাজির হলেন। লালু মামা মানে মোজাম্মেল হক লালু, বগুড়ার দৈনিক করোতোয়ার সম্পাদক। লালু মামার মুখে শোনা...

[লালু মামা ৭১ সনে আজিজুল হক কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বা এই রকম কিছু একটা ছিলেন, অসহযোগ আন্দোলন ও বগুড়া অবরোধের সময় প্রবল আন্দোলন করেছিলেন, ফলস্বরূপ মিলিটারি বগুড়ার দখল নেবার সঙ্গে সঙ্গে তাকে বগুড়া ছাড়তে হয়েছিলো। “হামি দুই ছোল দ্যাশের জন্য কুরবানী কোরিছি, তুই হামাক কথা দে যুদ্ধে যাবু না” - বাড়ি ছাড়বার সময় তাই মা'র মাথা ছুঁয়ে তাঁকে প্রতিজ্ঞা করতে হয়েছিলো মুক্তিযুদ্ধে যেতে পারবেন না।


সাংগ্রিলা (শেষাংশ)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ১৯/০২/২০১২ - ৪:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগের অংশ এখানে। ৭। পাশাপাশি ঘুমিয়ে যাই আমরা, আমাদের দুটো হাত পরস্পরকে ধরে থাকে, একে অপরকে সাহস দেয় স্পর্শের বৈদ্যুতি-ভাষায়, আস্তে আস্তে হাত দু'খানাও ঘুমিয়ে পড়ে৷ ঘুমের মধ্যেও কিন্তু সেই বিঁধে থাকা কাঁটার মতন অস্বস্তিটা থেকে যায়, যেন কেউ লক্ষ্য করছে আমাকে৷ যেন আমার হৃদয় মস্তিষ্ক মন বুদ্ধি সব খুঁটিয়ে খুঁটিয়ে কারা দেখছে, আঁতিপাতি করে কিছু খু