Archive - জ্যান 1970 - ব্লগ

তারিখ
  • সব
  • জ্যান
  • ফেব
  • মার্চ
  • এপ্র
  • মে
  • জুন
  • জুল
  • আগ
  • সেপ
  • অক্টো
  • নভ
  • ডিস
  • সব
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
ধরন

July 15th

| নওশা...| দুই-মেগাপিক্সেল |

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ১৫/০৭/২০১১ - ১:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন লিখা হয়না কিছুই। মনে হলো একটা ছবির গল্প লিখি ! শুরু করেই ফের মনে হলো, এ গল্প তো আমার একার লিখার কথা নয় !
অতএব, সব সচলকে আমন্ত্রণ জানাই, আসুন সবাই মিলে এ গল্পটা এগিয়ে নেই ! গল্পের সূত্র এই ছবিটা।


চিঙ্কু উপাখ্যান

বন্দনা এর ছবি
লিখেছেন বন্দনা [অতিথি] (তারিখ: শুক্র, ১৫/০৭/২০১১ - ১:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]আমি যেই ল্যবে বসি, ওটাকে মোটামুটি চৈনিক অধ্যুষিত এলাকা বলা যায়। আসে পাশে, ডানে বামে, পিছনে যেদিকেই তাকানো যায় সব সিটেই তেনারা আছেন।আজকের এই পোস্ট লিখতে বসলাম আমার চিঙ্কু ল্যবমেটদের কাজ কর্মের বিচিত্র কিছু নমুনা দেবার জন্য। আগে যখন ল্যবে বাংলাদেশি সিনিয়র ভাইরা ছিলেন এসব অত্যাচার সহ্য করা লাগেনাই। ওনারা ও গেছেন, পুরা ল্যব এখন চিঙ্কু দিয়ে ভরে গেসে, সারাদিন তাদের কিচিরমিচির শোনা এখন বাধ্


July 14th

এবার থামেন!

স্বপ্নহারা এর ছবি
লিখেছেন স্বপ্নহারা (তারিখ: বিষ্যুদ, ১৪/০৭/২০১১ - ১:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, অনেক বিশ্বাস ছিল...এইবার নিশ্চয়ই জ্ঞান-বুদ্ধি হয়েছে, শিক্ষা হয়েছে; এখন থেকে নিশ্চয়ই নিজেদের ভুল বুঝে ঠিক পথে চলতে পারবেন। কিন্তু আমরা আসলে গাধা, শুধুশুধু আশা করি, স্বপ্ন দেখি। আপনারা যেমন ছিলেন তেমনই আছেন...আপনি যেমন ছিলেন তেমনই আছেন...আপনাদের সমাজের সবাই আসলে একই রকমঃ কোন পরিবর্তন নেই...শক্তি থাকলে আর কিছুর পরোয়া করেন না!


১৯৭১

মেহবুবা জুবায়ের এর ছবি
লিখেছেন মেহবুবা জুবায়ের [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৪/০৭/২০১১ - ২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পর্ব > দ্বিতীয় পর্ব > তৃতীয় পর্ব > চতুর্থ পর্ব > পঞ্চম পর্ব > ষষ্ঠ পর্ব

চারিদিকে বাঁশঝাড়। মাঝখানে খানিকটা জায়গা পরিষ্কার করে মেজবাহ ভাইরা ট্রেনিং নিতেন। আমরা যেখানটায় থাকতাম সেখান থেকে জায়গাটা অনেক দূর, অনেকটা হাঁটতে হতো। ট্রেনিং দিতো একজন তাঁতি, সে ছিলো রঙের মাস্টার। সুতা রঙ করার কেমিকেলগুলো একসাথে মেশাতো ও। নামটা এখনো মনে আছে মনতু মিয়া (অবসর প্রাপ্ত ই.পি.আর)। পায়ে ব্যথা পেয়ে আগেই অবসর নিয়েছিলো। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। বয়স কত, ঠিক জানি না। তখন মনে হতো, অনেক বড়। কিন্তু আসলে বেশি না, ৪৫-এর নিচেই হবে।


সাক্ষরতা নিয়ে কথকথা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৩/০৭/২০১১ - ৯:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

জাতিসংঘ 2003 থেকে 2012 সাল পর্যন্ত এ দশককে সাক্ষরতা দশক হিসেবে অভিহিত করে। যার শ্লোগান হচ্ছে -“Literacy as Freedom".


July 13th

নীল নাকফুল ৬

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ১৩/০৭/২০১১ - ৫:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গোলাপ টিকলি

পথিক ছিলাম শুধু দেখে যেতাম পড়শির বাগানে
ফুটছে প্রতিদিন
কয়েকটি লাল এবং গোলাপি গোলাপ নিশ্চুপ।
মানুষেরও নীরব সৌন্দর্যে, আমি সর্বদাই মুগ্ধ হই!

ফুলের ভারে সে বৃক্ষ এখন নুইয়ে পড়েছে আমার
কবিতার টেবিলে
কচি পাতা আর দেখতে পাচ্ছি তার সবুজ ডালগুলো
অতীত কাঁটাগুলোকে ভালোই লাগছে আমার।

আমার বড়বোন হলুদের দিন গলায় গাঁধা ফুলের মালা
আর সিঁথিচূড়োয় পরেছিল গোলাপের টিক্‌লি ...


কী করে একটি অসাধু মিথ্যা মহৎ সত্য হয়ে ওঠে

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: বুধ, ১৩/০৭/২০১১ - ২:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কুলদা রায়
এমএমআর জালাল

নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর গত ২৫ বৈশাখ এনটিভিতে অভিযোগ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। নূরুল কবীর বাংলাদেশের অকুতোভয় সাংবাদিক কাম সম্পাদক। সুতরাং তিনি যখন কোনো তথ্য বলেন—দায় দায়িত্ব নিয়েই বলেন। খোঁজ খবর নিয়েই বলেন। রামাশ্যামাযদুমধুদের মত যা মুখে এলো তা বলবেন একজন সম্পাদক এটা মানতে কষ্ট হয়। কিন্তু তিনি এই তথ্যটি কোথায় পেয়েছেন—সে বিষয়ে মুখ খোলেননি। কিন্তু তথ্যটি রবীন্দ্রনাথ বিষয়ে। রবীন্দ্রনাথ কোনো এলেবেলে লোক নন। তাঁর ১৫০ তম জন্মবার্ষিকী চলছে। তিনি উনসত্তর বছর আগে মারা গেছেন। তাঁর আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ নেই। কিন্তু তাঁর জীবনের সকল তথ্যই সংরক্ষিত আছে। খুঁজলে পাওয়া যায়।


সিরাজনগর বৃত্তান্ত-১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৩/০৭/২০১১ - ১:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


সিরাজনগর বৃত্তান্ত-১


[i]এম আব্দুল্লাহ
[justify]সিরাজ অর্থ হচ্ছে প্রদীপ অথবা আলো। কোন কোন সময় সূর্যকে বুঝাতে সিরাজ শব্দটি ব্যবহৃত হয়। সিরাজনগর চা বাগানে গিয়ে আমার মনে হয়েছে বাগানটির নামতো "সূর্যনগর"ও হতে পারত। সূর্যের আলোকে আলোকিত চা-বাগান দেখে আমার তাই মনে হয়েছে।


প্রভুর প্রস্থান......

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: বুধ, ১৩/০৭/২০১১ - ১২:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইমাত্র খবর পেলাম সচলবন্ধু সুজন চৌধুরী এবং সুমন চৌধুরীর বাবা, আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় খালেদ চৌধুরী (যিনি প্রভু নামে বিখ্যাত) মৃত্যুবরণ করেছেন! তাঁর সঙ্গে কতো স্মৃতি কতো কথা!! এই কানাডা থেকেও কতো কথা যে বলেছি টেলিফোনে! প্রভু, আপনার এই প্রস্থান আমাকে শোকার্ত করেছে। প্রভু শান্তি শান্তি......