Archive

May 13th, 2013

মহাভারতে তিন রাজনৈতিক নারী। ৩। দ্রৌপদী। [পর্ব ৩: ঘটোৎকচ]

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ১২/০৫/২০১৩ - ১০:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভীমেরে সামলাইতে পারে দ্রৌপদী কিন্তু সে এখন ভীমের কোয়ালিশন হইয়া যুধিষ্ঠিরের অপজিশন। ভীমরে কিছুটা সামলাইতে পারত অর্জুন কিন্তু অস্ত্র জোগাড়ের নামে সে পলাইছে বনবাস ছেড়ে। এই অবস্থায় দৌড়ের উপর না রাখলে ভীমেরে সামলানো কঠিন। তাই একদিন ভবঘুরে মুনি লোমশরে পাইয়া তার নেতৃত্বে যুধিষ্ঠির তীর্থ ভ্রমণের একটা পরিকল্পনা বানাইয়া ফালায়। কিন্তু তীর্থযাত্রায় দরকারি মালপত্র বহন করব কেডায়?...


শৈশবে যৌন বিষয়ে শিক্ষার প্রয়োজনীয়তা

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: রবি, ১২/০৫/২০১৩ - ৮:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্রিটিশ জাদুঘরের প্রাচীন সংগ্রহশালার বিশেষ কক্ষে দাড়িয়ে আছি, সেখানে বিশ্বের বৃহত্তম জাদুঘরটির সর্বাপেক্ষা প্রাচীন বস্ত তাঞ্জানিয়ার আদিমানুষের ব্যবহার করা ১৮ লক্ষ বছরের প্রাচীন প্রস্তরকুঠার আছে, ইউরোপের প্রাচীন ফরাসীদের তৈরি ম্যামথের দাঁতের তৈরি ১৩,৫০০ বছর আগের অপূর্ব শিল্পকর্ম আছে, এমন অনেক কিছুরই মাঝে ছিল এগার হাজার বছর আগে তৈরি আইন শাখ্রির যুগল (Ain Sakhri lovers ) ভাস্কর্য, এখন পর্যন্ত আমাদে


হুইলচেয়ার প্রবেশগম্য বাস; একটি স্বপ্নের ইতিকথা...

সাবরিনা সুলতানা এর ছবি
লিখেছেন সাবরিনা সুলতানা (তারিখ: রবি, ১২/০৫/২০১৩ - ৬:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার কতো স্বপ্ন! কতো চাহিদা! শেষ হয় না আর... গত শুক্রবার এমনই এক স্বপ্নেরর প্রজেক্ট বাস্তবায়নের প্রস্তুতি চলছিলো NAEM অডিটোরিয়ামে...যেখানে আমিই থাকতে পারি নি এবার। মনটা পড়ে ছিলো সেখানেই। সেদিন সারাদিন তাই স্মৃতিচারণ করলাম বসে বসে...

স্বপ্নের পথচলা...


May 12th

একটি জন্ম, কিছু উপলব্ধি এবং মা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১২/০৫/২০১৩ - ১১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঠিক মনে নাই, সম্ভবত ২০০৮/৯ এর দিকে হবে। আমার বড় বোন একটি ফুটফুটে ছেলের জন্ম দিল, জন্ম দিল আমাদের পরিবারের দ্বিতীয় প্রজন্মের। আমার বোনের বাসা আমাদের খুব কাছাকাছি হওয়াতে আমরা সুযোগ পেলাম আমার ভাগিনার যত্ন আত্তি করার। আমি অবাক হয়ে দেখলাম, আমার ভাগিনা তার ছোট ছোট হাত পা নাড়ানাড়ি করে, কখনো হাসে, কখনো কাঁদে, আর অবাক দৃষ্টিতে তার আশেপাশের জগতটাকে দেখে। এর বাহিরে আর কোন কিছুই সে করে না। আমার মা আর বোন মিলে তার সব কাজ করে দেয় – তাকে খাওয়ায়, পরায়, গোসল করায়, খেলে, অর্থহীন সব কথা বলে, আদর করে ডাকে, ঘুম পাড়ায়, তার সবকিছুই করে দেয়। তারা ঘুমায় না, খায় না, নিজের প্রতি তাদের খেয়াল নেই, তাদের সারা জগত আমার ভাগিনাকে নিয়ে। আমি দেখলাম আমার বোন আর মা মিলে তাকে মানুষ করছে, বড় করছে, তাদের কোন ক্লান্তি নাই, কোন অভিযোগ নাই, আছে এক বুক ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা।


সচলায়তন সার্ভার সমস্যা - মে ২০১৩

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ১২/০৫/২০১৩ - ৩:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকা সময় মে আট তারিখ সকাল থেকে সচলায়তন বন্ধ ছিল। রেইড করা দুটি হার্ডড্রাইভ ক্র্যাশ করে সার্ভারটি বিকল হয়ে পড়ে। নতুন ডিস্ক প্রতিস্থাপিত করে, শুরু থেকে সবকিছু সেটআপ করে, সচলায়তন এখন অনলাইনে।


May 8th

ভুলটা কোথায়?------১

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বুধ, ০৮/০৫/২০১৩ - ১২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হেফাযতে ইসলামীর ঢাকায় তাণ্ডব চালানোর দৃশ্য দেখে অনেকের চোখই কপালে উঠে গেছে। কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে হেফাযতীরা বাংলাদেশেই বাস করে। অথচ কদিন আগেই শাপলা চত্বরে হেফাযতের প্রথম সমাবেশের সময় এদের অনেকেই সেখানে গিয়েছিলেন, অনেকে তাদেরকে আপ্যায়নও করেছিলেন। আবার তারাই এখন হেফাযতকে ধিক্কার দিচ্ছেন। বলছেন এরা আসলে ইসলাম কী সেটাই ঠিকমতো জানে না, এদের হাতে ইসলাম মোটেই নিরাপদ নয়।


মা এর চেয়ে 'ফেসবুকিয় মাসী'র দরদ বেশি!!!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৭/০৫/২০১৩ - ১১:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছু কিছু মানুষ আছেন যাদের কাছে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে গুজব ছড়ানো!


আমাদের বিস্ময়বালক

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: মঙ্গল, ০৭/০৫/২০১৩ - ৯:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বছর তিনেক আগে বইয়ের জগৎ নামের পত্রিকাটার সম্পাদক আহমাদ মাযহার খুব বেকায়দায় পড়ে গেলো। ডাকযোগে একটা লেখা এসেছে। শামসুজ্জামান খানের ফোকলোর বিষয়ক একটা বইয়ের রিভিউ। রিভিউটা চমৎকার। কিন্তু লেখক পরিচিতিতে জানা যাচ্ছে লেখক ক্লাশ এইটের ছাত্র। মাযহারের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। এইটুকুন একটা ছেলে ফোকলোরের কী বোঝে!


May 7th

বাংলার গুল্ম-তরু-লতা-১৪ : বাঁশ

আব্দুল গাফফার রনি এর ছবি
লিখেছেন আব্দুল গাফফার রনি [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৭/০৫/২০১৩ - ৩:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

হাঁসুলী বাঁকে বাঁশবনের তলায় পৃথিবীর আদিম কালের অন্ধকার বাসা বেঁধে থাকে। সুযোগ পেলেই দ্রুত গতিতে ধেয়ে ঘনিয়ে আসে সে অন্ধকার বাঁশবন থেকে বসতির মধ্যে।
...হাঁসুলী বাঁকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়


হ্যারি পটার এণ্ড একুশে ফেব্রুয়ারি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৭/০৫/২০১৩ - ১:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মুম রহমান

১.
একুশে ফেব্রুয়ারির সকালটা রায়ানের খুব ভাল লাগে। ভোর বেলা থেকেই কেমন একটা উৎসব উৎসব আমেজ। প্রভাত ফেরি, ফুলের গন্ধ, অসংখ্য মানুষ, ব্যানার, ফেস্টুন - সব মিলিয়ে দারূণ একটা ফূর্তি ফূর্তি ভাব। শুধু একটা জিনিসই খারাপ লাগে রায়ানের - খালি পায়ে ঘোরাঘুরি, দ্যাটস রিয়েলি ডার্টি।
আজকের ফেব্রুয়ারির সকালটা অন্য রকম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। খুবই হাল্কা। দার্জিলিংয়ে মেঘের ভেতরে